সেলিম মাহবুবঃ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছাতক উপজেলার জালালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেল দুইটার দিকে একটি বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে- মুচড়ে হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস জালালপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে।
পুলিশ জানিয়েছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সং'ঘর্ষ হয়।
ঘটনাস্থলেই নিহত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দেওরজালাল গ্রামের আব্দুলহাশিমের ছেলে ইউসুফ আলী (৫০), সিএনজি চালিত অটোরিকশার চালক ছাতক পৌর সভার পুর্ব নোয়ারাই গ্রামের বিরাজ আলীর ছেলে মানিক মিয়া (৪৬), হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিএনজি যাত্রী বাদাঘাট ইউনিয়নের রাজারপাই গ্রামের আব্দুল শুকুরের ছেলে সাহাব উদ্দিন (৪৫)) ও বালিজুড়ি ইউনিয়নের দেওরজালাল গ্রামের ইউসুফ আলীর কন্যা কেয়া মনি (১৭), সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদাঘাট ইউনিয়নের মিন্নাখালী-রাজারগাও গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী নিলুফা আক্তার(৩০)। একই পরিবারের ৩ জন সহ সড়ক দু'র্ঘট'নায় মা'রা গেছেন ৫ জন।
এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে ৫ জনের মৃ'ত্যুর সংবাদ নিশ্চিত করে জানান,বাস চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা করেছে। সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।