ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জি:ইশরাক হোসেন এমপি।
বুধবার দুপুর ২ঘটিকায় উপজেলা ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনস্থ এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান,অফিসার ইনচার্জ মো:হাসান আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে দুশতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন,রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো:ইসহাক আলী,মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।