1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026 Обзор казино Azino777 ইপসার রেইজ প্রকল্পের জব ফেয়ার:যুবশক্তিকে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের প্রত্যয়ে-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনালে ছাতকে তরুণী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ৩ জনের-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ আদালত ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সোমবার ১৮ মে দুপুরে এই দণ্ডাদেশ দিয়েছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, খোয়াজ আলীর ছেলে মো.দিলদার হোসেন ও কামারগাঁও গ্রামের মো.হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হাসামপুর গ্রামের বখাটে যুবক মতিউর রহমান ও দিলদার হোসেন।

উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরবর্তীতে ওই ধর্ষকদের সহযোগিতায় আসামী বিল্লাল ভিক্টিম তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনায় অভিযুক্ত তিন ধর্ষকসহ ৫ জনকে আসামী করে ছাতক থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা তরুণীর ভাই।

থানা পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করার পর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে সোমবার আলোচিত এ মামলার রায় দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com