ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এর প্রতিপাদ্যে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী।

এর আগে ফায়ার সার্ভিস স্টেশন ও সরঞ্জাম পরিদর্শন করেন সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
পরে শোভাযাত্রা মাধ্যমে মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভার সমাপ্তি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সচেতন মহল, গণমাধ্যম কর্মী, গজারিয়া থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।