সেলিম মাহবুবঃ
ছাতকে থানা পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী কামাল মিয়া-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৫০) সিলেট নগরীর শাহপরান (রঃ) থানা এলাকার মুক্তিরচর গ্রামের মৃতঃ লাল মিয়ার পুত্র।
তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা-নং- ৩৩, তারিখ- ২৫ মে, ২০২৬ ইং, ২০১৮ সনের মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ (১) সারণি ১০ (ক) ধারায় মাম'লা দায়ের করা হয়েছে।
রবিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ছাতক শহর থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধারকৃত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ৬০ হাজার টাকা হবে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, গ্রেফতার আসামী-কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।