মোহাম্মদ মাসুদ
মধ্যরাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলা গুলিবর্ষণ চালিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসীরা। আবারো উত্তপ্ত ঝুঁকিতে জঙ্গল সলিমপুর এলাকাজুড়ে। র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আইন শৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এ সময় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সঙ্গে র্যাবের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। পুরা এলাকায় সন্ত্রাসী দুর্বিত্তদের নির্মূলে সাঁড়াশি অভিযানে সন্দেহ ভাজনদেদর গণহারে গ্রেফতার। পুরা এলাকা ভয় আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার (২৫ মে) রাত ২টার কিছু পরে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়। ঘটনাক্রমে র্যাব ও পুলিশের তথ্যমতে, চারদিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত থাকে।
হামলার খবর নিশ্চিত করে র্যাব ৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
র্যাবের দাবি, যাকে গ্রেপ্তার নিশ্চিত করতে টিমটি গিয়েছিল, তিনি একাধিক মামলার গুরুত্বপূর্ণ আসামি এবং অস্ত্র লেনদেন চক্রের সঙ্গে যুক্ত। এ ঘটনায় পর সেখানে ক্যাম্প স্থাপন করে র্যাব।
রাতে হামলার পরপরই যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একাধিক ক্যাম্প স্থাপন করেছিল যৌথবাহিনী। রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথবাহিনীও। এর আগেই বুলডোজার দিয়ে যৌথবাহিনীর একটা ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ইয়াসিন বাহিনী এই হামলার সাথে জড়িত। এদিকে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরে হয়ে আলীনগরে প্রবেশে সড়কের বেশ কয়েক স্থান কেটে দিয়েছে তারা। জঙ্গল সলিমপুরকে বলা হয় দেশের ভিতর আরেক দেশ। এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।