ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দাসকান্দি বাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিসেবে দাবি করা মহসিন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মহসিন বলেন, গত ২ জুলাই কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে প্রকৃত ঘটনা উপস্থাপন করা হয়নি। তার দাবি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার সামাজিক সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, তার ভাই মজিবুর রহমানের নামে কোনো জমি দলিল করে দেননি। বরং প্রয়োজনে ভাইয়ের কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই সময় প্রমাণ হিসেবে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করেছিলেন বলে দাবি করেন তিনি।
মহসিনের অভিযোগ, পরবর্তীতে তার ভাই মিজানুর রহমান ওই স্ট্যাম্প ব্যবহার করে ৪৯৮১ নম্বর হেবা ঘোষণাপত্রের মাধ্যমে জাল বা ভুয়া দলিল তৈরি করেন এবং ২০২৩ সালে ৪০০০ নম্বর হেবা ঘোষণাপত্রের মাধ্যমে তার স্ত্রী রেহেনা আক্তারের নামে দলিল সম্পন্ন করেন। এ বিষয়ে তিনি আদালতে দলিল বাতিলের মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

গত ২ জুলাই বিরোধপূর্ণ সম্পত্তিতে তালা লাগানোর ঘটনায় মহসিন বলেন, স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি ঘরে তালা লাগিয়েছিলেন। সে সময় ঘরের ভেতরে কোনো শিশু ছিল না এবং ঘরের পেছনে বিকল্প একটি দরজা ছিল। এ বিষয়ে ভিন্ন তথ্য প্রচার করায় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, বিরোধপূর্ণ পয়েন্ট ৮০ শতাংশ জমি বিভিন।