ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেয়াদোত্তীর্ণ বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের দ্বায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
গজারিয়ায় উপজেলার বাউশিয়াস্থ ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,ভবেরচর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব নুরুল আমিন সরকার,বাউশিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মিয়াজী, মুসা সরকারসহ স্থানীয় বিএনপি ও বাউশিয়া ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রশাসক হিসেবে মোহাম্মদ এবাদুল্লাহ হক ও সদস্য আল আমিন সরকার,মো:সোবহান প্রধান,মো:শামীম খান,তাবারক হোসেন মৃধা,মো:নজরুল ইসলাম(বঙ্গ), রহিম বাদশা,মো:নজরুল ইসলাম, মো:রাজীব মিয়া, মাহমুদুল হাসান এর ও সংরক্ষিত সদস্য হিসেবে লাভলী আক্তার,রোজিনা আক্তার,নাসরিন সুলতানা দ্বায়িত্ব গ্রহণ করেন।