1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন পোস্ট অফিস রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাইফুল ইসলাম জুয়েল (৩৩), পিতা: আব্দুল মান্নান, সাং: জগন্নাথপুর, থানা: মৌলভীবাজার সদরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. ফরহাদ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা নং-০৩, তারিখ ১০/০৭/২০২৬ রুজু করেন। পরবর্তীতে আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com