সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)'র পৌর সভার মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পৌর সভার হল রুমে ডিজাইন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আয়োজনে প্রায় একবছর বিভিন্ন সার্ভে করার পর দ্বিতীয়দিনের পরামর্শ সভায় সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। মঙ্গলবার বিকেলে দুই দিনব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি হয়।
বক্তব্য রাখেন, পিডিআরসি'র চীপ এক্সিকিউটিব সারোয়ার হোসেন অপু, এলজিইডি'র আইইউজিআইপি' এস আর কনসালট্যান্ট আফসানা এম কামাল, প্রকল্পের জি এস এক্সপার্ট জুলকার নাইন, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন, পৌরসভার বাসিন্দা এড.পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ফার্মাসিস্ট আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, শিক্ষক অজয় কৃষ পাল, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটু, শিক্ষিকা আম্বিয়া বেগম, আলেয়া ফেরদৌস।
সভায় ছাতক পৌরসভা আধুনিকায়নের জন্য প্রতিটি ওয়ার্ডের নাগরিকবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আরিফ আহমদ, টিএলসিসির সদস্য অতিন্দ্র দেবনাথ টুটুল, সাংবাদিক সেলিম মাহবুব, খালেদ আহমদ, আমির আলী, পৌর নাগরিক মনজিত ঘোষ, কলি রায়, সৈয়দ আহমদ লেচু, বদরুল আলম রুবেল, আবুল হোসেন খান, রোকেয়া বেগম, সাজনা বেগম, স্বপ্না বেগম, শফিকুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।