মোহাম্মদ মাসুদ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থানে বিক্ষোভ শ্লোগান আন্দোলন প্রতিবাদ এবং সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া ও তীব্র জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুলের মতো নানা জটিল ইস্যুতে (শিক্ষামন্ত্রীর করা একটি মন্তব্য) প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১৪ জুলাই, নগরের ষোলশহরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিলসহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

"বিক্ষোভে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা 'ভাইকিং রো' বা 'ভাইকিং স্টাইলে' সারি বেঁধে বসে অভিনব প্রতিবাদ জানান। তারা 'ভুয়া, ভুয়া' স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল— বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সরবরাহ করা।
আন্দোলনের কারণশিক্ষার্থীরা মূলত তিনটি প্রধান অভিযোগ ও দাবিকে সামনে রেখে এই আন্দোলন করছেন। প্রতিকূল আবহাওয়া ও বন্যায় চলাচলের মারাত্মক সমস্যা উপেক্ষা করে পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েন। বৃষ্টির পানিতে অনেক শিক্ষার্থীর প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে গেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করা।শিক্ষার্থীদের স্লোগান ও দাবিত বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা "দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ" এবং "ফার্মের মুরগি" (শিক্ষামন্ত্রীর করা একটি মন্তব্য) স্লোগান দিতে থাকেন।

তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটামে প্রধান দাবিগুলো হলো: ১. ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২. পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা। ৩. বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আজ বিকেলে শিক্ষার্থীদের আহ্বানে জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন । শিক্ষামন্ত্রী বলেন, বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেয়া হবে। তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা।