সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে কালারুকা ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমের অবসসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ জুলাই বিকেলে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই লায়েক'র পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি পিয়ারা বেগম।
তিনি এ বিদ্যালয়ে ৩০ বছর শিক্ষকতা করেছেন। আবেগাপ্লুত হয়ে তিনি তার কর্মময় দিনের স্মৃতি গুলো তুলে ধরেন ।
এ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি কামরুল হাসান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বলেন, বিদ্যালয়ে ৩০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অনেক। আলোকিত মানুষ হিসেবে গড়তে পেরেছেন অনেক শিক্ষার্থী-কে। আজ তারা দেশে-বিদেশে সুনাম অর্জন করছে।
এটাই একজন শিক্ষকের বড় প্রাপ্তি। আজকের সংবর্ধনাও এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কিছু দিতে পেরেছেন বলেই কিছু পেয়ে যাচ্ছেন।
শিক্ষকতার সময়ে যতকিছু ভালো তা একদিন ফুটেই যাবে। আলোকিত করবে সমাজ ও দেশ-কে।
বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, বিশিষ্ট
সমাজ সেবক মনসুর আজাদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলু, ছাতক
সিমেন্ট ফ্যাক্টরির সাবেক কর্মকর্তা মাহবুবে এলাহী।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, শিক্ষক নিজাম উদ্দিন, বাসবী চৌধুরী লিলি, স্থানীয় মফিজুর রহমান, নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা শাওন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার এম আর জহিক, ডাক্তার আবুল কাশেম মোহা: আব্দুল হাদি, ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস মুন্নি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস, সুভাষ চন্দ্র চক্রবর্তী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোনায়েম খান, হেলালুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল মুমিন, আবুল খায়ের মো.ইকবাল, চন্দন চন্দ্র পাল, গোবিন্দ মোহন সরকার।

সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, পংকজ দত্ত। স্থানীয় লুৎফুর রহমান মানিক, সালেহ আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, মো. আলা উদ্দিন,সাইফ উদ্দিন, মখলিছুর রহমান, নুরুল হক কুটি মিয়া, আমিরুল ইসলাম, আবুল কাশেম, মাও. কুতুব উদ্দিন, সাব্বির আহমদ কয়েছ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, গুপ্তর আলী, চমক আলী, শামসুদ্দিন, সুহেল আহমদ, সুয়েব আহমদ, কলন্দর আলী, রিয়াজ উদ্দিন, ইদ্রিস আলী, শিক্ষক শারমিন আক্তার, শাহনাজ বেগম জুই, সাবিনা বেগম, মমিনা বেগম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফ আহমেদ। বিদ্যালয়ের আয়োজক কমিটির পক্ষ থেকে বিদায়ী অতিথি সহ সকল অতিথিবৃন্দ-কে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা-কে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী প্রদান করা হয়।