1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

জুলাই শহীদদের আত্মাত্যাগ স্মরনে তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

সভায় বক্তব্য দিতে গিয়ে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “জুলাই আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের ত্যাগ, সাহস ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও এর তাৎপর্য সঠিকভাবে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস যুগিয়েছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের আত্মদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “জুলাইয়ের চেতনা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা পাবে।”

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com