ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর ফিল্মী স্টাইলে ডাকাতির রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দুটো ট্রাক জব্দ করা হয়েছে।
মধ্য রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন ডাকাতকে গ্রেফতার করে এর পূর্বে গত ১৪জুলাই এই অভিযানে আরও ৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী'রা হলো ১।মোঃ শাহ আলম(২৩) ২।মোঃ রনি শিকদার (৩৪)৩।মোঃ মেহেদী হাসান (৩৮)৪।মনোরঞ্জন দাস (২৭) ৫।মোঃ আল আমিন সানা (১৯)৬।অলোকেশ মন্ডল (৩৫)৭। সারাফত উদ্দিন সুমন (২৪) ৮। মোঃ অলিউর রহমান (২৪) ৯। মোঃ জামাল(৪০), ১০,মৃদুল আহম্মেদ তুষার(২৬)১১।মাইন উদ্দিন (৪৫)১২। ছোটন (৩০)১৩। রিয়াজুল ইসলাম (২৬)১৪।আবুল খায়ের (৪০) তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করে আসছিল।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, "জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পাওয়ার পরপরই আমরা মাঠে নামি। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অত্যন্ত দ্রুততার সাথে ঢাকা থেকে দুই দফায় ১৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ডাকাতির কাজে ব্যবহৃত দুটো ট্রাক জব্দ করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"