1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে *প্রবাসীর পিতার উপর হামলা* গ্রেফতার-২ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সন্তানরা বিদেশে থাকার সুবাদে সম্পত্তি আত্মসাতের চেষ্ঠায় প্রবাসীদের বৃদ্ধ পিতার উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বৃদ্ধের নিকটাত্মীয়রা হামলা করে তাকে গুরুতর জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত ১৯ জুন দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপীগ্রামে নিজ বাড়ীর পাশে এই হামলার শিকার হন বৃদ্ধা হাজী মৌর আলী।

এঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে । ঘটনার সাথে জড়িত আব্দুল হান্নান ও রাসেল আহমদ নামের দু’জন আসামী-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় এবং পুলিশ সুত্রে জানাগেছে, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের বাসিন্দা হাজী মৌর আলীর সন্তানেরা ইউরোপে থাকার সুবাধে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভুক্তভোগীর নিকটাত্মীয়দের মধ্যে ঝামেলা চলছিল।

এতে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েও কাজে না আসায় ১৯ জুন দুপুরে উপজেলার বারগোপী গ্রামের নিজ বাড়ীর পাশে এই বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তার কাছে থাকা নগদ ৭২,২০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ জুলাই ২০২৬ তারিখে ছাতক থানায় তিনি মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী বারগোপী গ্রামের বাসিন্দা হাজী মৌর আলী জানান, ঘটনার দিন বিবাদী আব্দুল হান্নান (৫৫), রাসেল আহমদ (২১) ও পাভেল (১৯) পরিকল্পিতভাবে রাস্তায় তার গতিরোধ ও তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাখখারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে প্রধান অভিযুক্তের পর পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মামলার দ্বিতীয় আসামি রাসেলকে গ্রেপ্তার করে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৫ জুলাই আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় এবং বাকি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com