1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৬ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে আবারো অপ্রাপ্তবয়স্ক অটো চালকের অটোরিকশায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী । শনিবার ১লা আগষ্ট সকাল ৮:৩০ ঘটিকার দিকে ছাতক পাবলিক খেয়াঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাটি এক অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের বেপরোয়া গাড়ি চালনার কারণে ঘটেছে।

গুরুতর আহত এ শিক্ষার্থীর নাম পুষ্পিতা দেব। সে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বাগবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা হিরণ দেব এর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত পুষ্পিতা দেব এর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে তার চোখের নিচ অংশে ৭ টি সেলাই এবং মাথার পেছনে ৩ টি সেলাই দিতে হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেন এবং উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন।

কয়েক দিন আগেও একই ধরনের একটি দুর্ঘটনায় ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com