1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ টাইম ভিউ

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জুলাই বিপ্লবের স্মৃতি, আত্মত্যাগ ও অর্জনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হয়েছে গণঅভ্যুত্থান দিবস। দিনব্যাপী কর্মসূচিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জুলাই বিপ্লবে বিশেষ ভূমিকা রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী, পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

ও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত যোদ্ধাদের পক্ষে সাব্বির, রাব্বী, জিম এবং রেজাউল ইসলাম নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তাঁরা বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অন্যদিকে পৃথক কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবদিঘি ‘জুলাই চত্বরে’ গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নাযেবি আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহজালাল জুয়েল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ, এনসিপির সভাপতি শাহজাহান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহিরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তাঁরা দেশে ইনসাফ, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com