স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের আয়কর মওকুফ, সন্ত্রাস-চাঁদাবাজি দমন এবং সেনা ক্যাম্প বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ‘সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ’। মঙ্গলবার সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযাযের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ

করেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বাঙালিরা বৈষম্য ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বক্তারা সেখানে ‘এক দেশ, এক আইন’ নীতি বাস্তবায়ন, মাউন্টেন ডিভিশন ও বিমানবন্দর স্থাপন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং পার্বত্য জেলা পরিষদে দুর্নীতিমুক্ত নিয়োগের দাবি জানান। দ্রুত এসব দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি।