সেলিম মাহবুব,ছাতকঃ
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে স্বপ্নীল দাস।
স্বপ্নীল দাস ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লার বাসিন্দা, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দেবাশীষ দাস ও গৃহিনী লিপিকা দাস'র পুত্র।
ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চায় ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্বপ্নীল দাস। সে তার অর্জিত ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তার পিতা-মাতা, বোন স্বীকৃতি দাস এবং আত্মীয় স্বজনের কাছে কৃতজ্ঞ। সাফল্যের ধারা অব্যাহত রাখতে সে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।