সেলিম মাহবুব,ছাতক থেকেঃ
ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা থেকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে আনজুমানে আল ইসলাহ্, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া সোসাইটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য মুবারক র্যালি ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এসে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা'র অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জহিদ মোহাম্মদ নোমান, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য শরীফ হোসেন সুরুজ, মাওলানা মোশতাক আহমদ, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আলী আসগর খান।
এসময় আরও ছিলেন মাওলানা কারী ইমাদ উদ্দিন মানিক, মাওলানা নাসির উদ্দিন নাজিমী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা শামীম আহমদ নগরী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা উসমান গনী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আব্দুল হান্নান, হাফিজ ইসলাম উদ্দিন, হাফিজ সাইফুল ইসলাম, তালামিয নেতা আনোয়ার হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা'র অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।