মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম নগরীতে চসিকের বহদ্দারহাটে ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদে জনমনে স্বস্তি। প্রশ্ন লোক দেখানো উচ্ছেদ নয় হকার মুক্ত নিরাপদ ফুটপাত নগরবাসীর দীর্ঘদিনের দাবি। এরই ধারাবাহিকতায় নগরীর বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর

পাড় পর্যন্ত এলাকার সড়ক ও ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ৬ সেপ্টেম্বর (রবিবার) চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

নগরীর গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র বদ্দারহাট সড়ক মোড়সহ আশপাশ এলাকা হকারদের দখলে। নগরবাসীর নিরাপত্তা গাড়ি চলাচল নির্বিঘ্নে হকার উচ্ছেদ নাগরিক ও ব্যবসায়িক সমাজের দীর্ঘদিনের দাবি। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন সোশাল মিডিয়ায় গণমাধ্যমের সর্বাধিক প্রচারিত হয়। সমালোচিত হয় নগরবাসী সাধারণ মানুষের মুখে মুখে।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দঁগাও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।ধারাবাহিক অভিযানের ব্যাপারে নির্বাহি ম্যাজিস্ট্রেট চৈতী

সর্ববিদ্যা বলেন, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারপুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যানবাহন চলাচলের রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়েছে।