1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে এক বয়োজ্যেষ্ঠ নাগরিকের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভীর হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর হোসেন সাব্বির ওই গ্রামের মো. জুলহাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সঙ্গে দেখা করতে গজারিয়ায় আসেন। এলাকাটি তাঁর অপরিচিত হওয়ায় সংসদ সদস্যের বাড়ি খুঁজে পাচ্ছিলেন না তিনি। এ সময় সরল বিশ্বাসে স্থানীয় এক তরুণের কাছে বাড়িটি দেখিয়ে দেওয়ার জন্য সহযোগিতা চান।

অভিযোগ রয়েছে, সহযোগিতার আশ্বাস দিয়ে ওই তরুণ মুরব্বির কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। অসহায় অবস্থায় পড়ে যান ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির শেষদিকে ওই মুরব্বির কান্নার শব্দ শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে গজারিয়া থানা পুলিশ। দুই দিন ধরে তথ্য-প্রমাণ সংগ্রহের পর মঙ্গলবার অভিযান চালিয়ে তানভীর হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমাদের হৃদয়কেও নাড়া দেয়। গত দুই দিন তথ্য-প্রমাণ সংগ্রহ করে আজ অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com