ঝালোকাঠি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজে দিনব্যাপী এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল নাহিয়ান ও মো. রাকিব এবং দপ্তর সম্পাদক তুহিন মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অভিযানকালে ছাত্রদলের নেতাকর্মীরা জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং মশার বংশবিস্তার ঘটে এমন পানি জমে থাকা স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করেন। একই সাথে শিক্ষার্থীদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজেদের ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।
কর্মসূচি শেষে প্রতিনিধিরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও শিক্ষার্থী সচেতনতায় ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের অঙ্গীকার করেন।