হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ প্রাঙ্গণ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে মুখরিত হয়ে ওঠে নতুন মুখের কলরবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানাতে আয়োজন করা হয় বিশেষ ওরিয়েন্টেশন ক্লাসের। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে নবীনদের চোখে-মুখে ছিল নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে পা রাখার উচ্ছ্বাস, আর অভিভাবক-শিক্ষকদের মধ্যে ছিল তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের ম্যানেজিং সভাপতি অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শাহজাহান আলী। এছাড়া বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, শাহআলম, দুলাল হোসেন, মাহবুব আলম, প্রশান্ত বসাক, সবুর হোসেন, নাসরিন আক্তার, সফিকুল ইসলাম শিল্পী এবং শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন ও তৌহিদা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা। ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করে অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। তিনি শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষকরে তিনি শুধু উচ্চশিক্ষার প্রস্তুতিই নয়,নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সুন্দর আচরণ চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপরও জড়ালো বক্তব্য রাখেন।