বিশেষ প্রতিনিধি :
দেশের সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবীর দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। সভাপতি তার স্বাগত বক্তব্য বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শহীদ জিয়ার স্মৃতি বীজড়িত আদর্শ ধারণ করে ৪৫ বছর ধরে বিএনপি'র দুঃসময় পাশে থেকে কাজ করছে। তিনি এ সময় আরো বলেন,এই সংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থেকে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে
বক্তব্য রাখেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি তালুকদার রুমী। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা সংগঠনে কোনো আওয়ামী লীগ-দোসরদের ঠাঁই নেই। সংগঠনের আদর্শ, নীতি ও উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের বিভিন্ন কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বমানের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তারা বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন তখনই টেকসই হয়, যখন সেখানে সুশাসন, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে। গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, আলহাজ্ব তৈয়বুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, মোহাম্মদ সালমান ফার্সি, মকসুদুল আলম খোকন, শফিকুল ইসলাম সাইমন, জাকির হোসেন মোল্লা ও ডাক্তার খোরশেদ আলম সাকিল।
বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম হারুন, সুবিনায় সাহা, নুরুল আলম খান, মো : আব্দুল মান্নান ভূঁইয়া, ইফতেখার আহমেদ, সুরুজ মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, মোশারফ হোসেন অপু, আব্দুল মান্নান, আমিনুল হক, ইখতিয়ার আহমেদ ইভান, মুক্তার হোসেন ও প্রফেসর আকবর সিরাজী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী জিহাদুল ইসলাম, তোফাজ্জল হোসেন মেহেদী, নুর ইসলাম বাবু, মোশতাক আলী রাসেল, গবেষক মোঃ মোফাজ্জল হোসেন, জিহাদুল ইসলাম জিহাদ ও গাজী মোহাম্মদ টিপু। সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী ও শাহিন আলম আশিক, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার মীর, সমাজকল্যাণ সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী, পরিবেশ বিষয়ক সম্পাদক এ মান্নান, মো: আজহার আলী ও মোঃ হেকমত আলীসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুবক্কার; খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী খান, সাধারণ সম্পাদক মংলারু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নেপু বিকাশ ত্রিপুরা; টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জনি ও সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু; সিলেট জেলা কমিটির সভাপতি একলাছুর রহমান ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ আলাই; পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব হোসেন; চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান, শরিফ খান ও আখতার ফারুক; নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান পন্নি ও সমন্বয়কারী মোঃ ইব্রাহিম; ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন; খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার; কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরাদ হোসেন উল্লেখযোগ্য।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, গণতন্ত্র শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নাগরিকদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও পারস্পরিক সহনশীলতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই গণতান্ত্রিক মূল্যবোধকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নেতৃবৃন্দ দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে আরও ব্যাপক পরিসরে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা কমিটির নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শহীদ জিয়ার আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।