নিজস্ব প্রতিবেদক
অবশেষে চট্টগ্রামের পতেঙ্গা এয়ারপোর্ট রোডে উদ্বোধন হলো বাংলাদেশের প্রথম ২.২ কিলোমিটার দীর্ঘ ডেডিকেটেড সাইকেল ট্র্যাক। সাইকেল চালিয়ে ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের পতেঙ্গা এয়ারপোর্ট রোডে (ওয়েস্ট পয়েন্ট মোড় থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত) ২.২ কিলোমিটার দীর্ঘ এই বিশেষ সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নগরবাসীকে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ করে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যৎ পরিকল্পনায়
নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক এবং পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
জনপ্রত্যাশা পূরণে পরিবেশবান্ধব এই উদ্যোগ চট্টগ্রামকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করেছে।