কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ২০১৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে মানবিক, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বনামধন্য সামাজিক সংগঠন ‘মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সকল সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আব্দুর রহমান সভাপতি এবং মোহাম্মদ সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ধারা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্য, এলাকার সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "২০১৫ সাল থেকে মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ যে সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে আসছে, আমরা তা আরও বেগবান করার অঙ্গীকার করছি। সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমরা সমাজসেবা, শিক্ষার বিস্তার ও তরুণদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, "আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা পালনে আমরা সংগঠনের সকল সদস্য ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সুনির্দিষ্ট কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে আমাদের নতুন কমিটি সর্বদা প্রস্তুত থাকবে।"
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি (পূর্ণাঙ্গ তালিকা):
• সভাপতি: আব্দুর রহমান
• সহ-সভাপতি: আবু সাইদ
• সাধারণ সম্পাদক: মোহাম্মদ সোহেল
• যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ দেলোয়ার
• সাংগঠনিক সম্পাদক: নুরহাশ উদ্দীন
• অর্থ সম্পাদক: দেলোয়ার হোসাইন
• দপ্তর সম্পাদক: মুহিব উল্লাহ
• তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক: মোহাম্মদ কাইছার আবছার
• শিক্ষা ও পাঠাগার সম্পাদক: আব্দুল্লাহ আল হাসান নিশো
• দূর্যোগ ও পরিবেশ সম্পাদক : ফারেকুর রহমান
• ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: বোরহান উদ্দীন জিহান
• কার্যনির্বাহী সদস্য:
১. সাইফুদ্দীন রুবেল
২. কফিল উদ্দীন
৩. মোহাম্মদ দেলোয়ার
৪. মোহাম্মদ মুবিন
৫. এমদাদুল হক সাদেক
সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর আশাবাদ:
সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী নতুন কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের হাত ধরে মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ সমাজসেবামূলক কাজে আরও বহুদূর এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।বার্তা প্রেরক
মোহাম্মদ কাইছার আবছার
তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক
মনখালী সমাজ কল্যাণ ছাত্র সংসদ।