সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজল হোসেন (২৭)- কে গ্রেফতার করেছে পুলিশ। সে চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, আফজল হোসেন ছাতক থানার মামলা নং-১২,তারিখ-০৬/১০/২০২৬খ্রি, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯(১) এর আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান ধৃত আসামি-কে-ছাতক থানা থেকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##