সেলিম মাহবুব,ছাতক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাতক উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শ্রীমতি কলি তালুকদার আরতি ও সদস্য সচিব শ্রী বিমল বণিক স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বিপ্লব কান্তি তালুকদার এবং সদস্য সচিব হয়েছেন শ্রী কালিদাস পোদ্দার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-শ্রী প্রণয় আচার্য্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত, রিপন চন্দ্র দাশ, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, সুমন দাস ও অপু রঞ্জন দাস।
অনুমোদিত এ কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ছাতক উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন এবং উপজেলা সম্মেলন আহ্বানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।