ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা দিনভর কোরআন খতম,মসজিদ,মাদ্রাসায় দোয়া মাহফিল এর মাধ্যমে গজারিয়া প্রেসক্লাব এর যুগ্ম সা: সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা নিজ বাড়িতে নানা আয়োজনে এই মৃত্যুবার্ষিকী পালিত হয়।গতকালই কবর জিয়ারত,দিনব্যাপী বাড়িতে ও মাদ্রাসায় কোরআন খতম,বাদ জুম্মা তেতৈতলা পূর্ব পাড়া জামে মসজিদ ও বাড়িতে শত নারীর অংশ গ্রহণে বিশেষ দোয়া মাহফিল শেষে তরারক বিতরণ করা হয়।আত্নীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিন,সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম,সিনি: সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক ওসমান গণিসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী'রা।
বাদ আছর তেতৈতলা আল আমিন মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়,মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ।
উল্লেখ্য ২০২৪ ইং সালের ১২ নভেম্বর সাংবাদিক আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগম ইন্তেকাল করেন।