সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত একজন আসামী-কে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন(পিপিএম)ও এসআই (নিরস্ত্র) ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিআর সাজা-১৯৪২/২৪ (সদর) এর ১ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী আব্দুল সাহেদ (২৮) কে বৃহস্পতিবার রাত গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল সাহেদ ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইছাক আলীর পুত্র। সাহেদ-কে সুনামগঞ্জ পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়ছে বলে পুলিশ জানিয়েছে।
ধৃত আসামী-কে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন( পিপিএম)।