সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানার এস আই আব্দুল জলিল এবং এস আই আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়ি থেকে মিফতাহ উদ্দিন ওয়াহিদ-কে গ্রেফতার করেন।
মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণ পুর গ্রামের রউফ মিয়ার ছেলে ও সিলেট মহানগর ছাত্রলীগের সহ সভাপতি। পুলিশ জানায় ওয়াহিদ ছাতক থানার দ্রুত বিচার আইনে মামলা নং ১৬ (৮) ২৬ ও মামলা নং ২৪ (১১) এর আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন (পিপিএম) জানান, ধৃত আসামি-কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।