মোঃ ফেরদৌস মোল্লাহ্পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, মশার বংশবিস্তার রোধ এবং শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে খাল পরিষ্কার অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি ও মিয়াবাড়ি সংলগ্ন মুচিরখাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এ কর্মসূচিতে পৌর প্রশাসনের সঙ্গে ভাণ্ডারিয়া বিডি ক্লিনের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
উদ্বোধনকালে পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এ সমস্যা সমাধানে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, অবৈধ দখলমুক্ত করে খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা জরুরি।এতে জলাবদ্ধতা নিরসন, মশার বংশবিস্তার রোধ এবং শহরের সৌন্দর্যবর্ধনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমন, ভাণ্ডারিয়া বিডি ক্লিনের সমন্বক মেহেদী হাসান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।