সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার নাগরিক জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এবং সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
জসিম উদ্দিন সুমেন পৌরসভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদের ছেলে। ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সময়ের স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের অনেকের সঙ্গে বিদায় নেওয়ার সময় দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
অন্যদিকে, একই দিনে বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন ফখরুল আলম।
তিনি ছাতক পৌর বিএনপির অন্যতম নেতা এবং বাগবাড়ি মহল্লার মরহুম আছদ্দর আলীর ছেলে।
যাত্রাকালে ফখরুল আলম তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তাদের পবিত্র ওমরা পালন কবুল হোক এবং নিরাপদে দেশে ফিরে আসুন-এই কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।