মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক ইউপি সদস্য মোছাঃ আফিয়া বেগম। তাঁকে ঘিরে স্থানীয়ভাবে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।
আফিয়া বেগম এর আগে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাঁদের খোঁজখবর নিচ্ছেন।
আফিয়া বেগমের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করবেন। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিক ভূমিকা রাখবেন।
তিনি আরও জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর মূল লক্ষ্য।
এলাকার উন্নয়ন ও জনসেবাকে সামনে রেখে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রতিনিধি। এখন স্থানীয় ভোটারদের সঙ্গে তাঁর যোগাযোগ ও নির্বাচনী তৎপরতা ঘিরে চলছে আলোচনা।