মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) পটুয়াখালী জেলা শ্রমিক দলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জননেতা আমান উল্লাহ আমান আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পটুয়াখালী জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।