সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ছাতক থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- সানোয়ার হোসেন সবুজ (২৫), পিতা- কদ্দুছ আলী, সাং- হলদিউড়া, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ। তিনি সিআর-১৬৭/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক-নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) জয়নুল হক সঙ্গীয় অন্যান্য অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।