সেলিম মাহবুব, ছাতকঃ
মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন।
২২ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪নং সদস্য কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল মোঃ শহিদুল ইসলাম সাইফুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা, কলাবাগান থানা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন আনুশা, রাফি, রাকিব, মিম, রাবেয়া ও মোঃ আবু জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে আগত মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাইফুল বলেন, মানবসেবা কোনো একক ব্যক্তির কাজ নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। রক্তের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ।
স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন ভবিষ্যতেও রক্তদান, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।