ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটর সাইকেল এর ধাক্কায় মো:জাহাঙ্গীর ফরাজী(৬৫) নামে একজনের মৃত্যু'র খবর পাওয়া গেছে।
গজারিয়া উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।জানা যায়,ঢাকা থেকে তিনি বাসে এসে জামালদী বাসষ্টান্ড এলাকার উত্তর পাশে নেমে দাঁড়িয়ে ছিলেন,হঠাৎ দ্রুতগতির একটা মোটর সাইকেল এসে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়'রা হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহত মো:জাহাঙ্গীর ফরাজী উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচর গ্রামের মৃত নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান,তিনি সম্ভবত ওভার ব্রীজে না উঠে মহাসড়ক পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন।হঠাৎ মোটর সাইকেল এসে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর জখম হয়।
বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে,আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মারা গেছে তা শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।