*সেলিম মাহবুব, ছাতক:*
স্বনামধন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি সম্পন্ন করেছেন ছাতকের কৃতি শিক্ষার্থী রামিসা তাবাসসুম।
রামিসা তাবাসসুম ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লার বাসিন্দা। তিনি শিল্প শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হুরায়রা ছুরত ও মোছাঃ নুসরাত জাহানের একমাত্র মেয়ে।
ব্যবসায়ী আবু হুরায়রা ছুরতের বড় ছেলে জারিফ বিন ছুরত যুক্তরাজ্যের (লন্ডন) গ্রিনউইচ ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত। ছোট ছেলে আকিফ বিন ছুরত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অনার্সে অধ্যয়নরত।
রামিসা তাবাসসুম ডাক্তার হওয়ায় ছাতক পৌর শহরে আনন্দের জোয়ার বইছে। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন তার এই সাফল্যে দোয়া ও আশীর্বাদ জানাচ্ছেন।
ব্যবসায়ী আবু হুরায়রা ছুরত তার তিন সন্তানের ভবিষ্যৎ সফলতা কামনা করে সকলের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।