সেলিম মাহবুব, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিগত ভয়াবহ বন্যায় ভেঙে পড়া গুরুত্বপূর্ণ জোড়াপানি-মৌলা সেতু পুনর্নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকারও বেশি।
সয়েল টেস্ট কার্যক্রম পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ছাতক উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় স্থানীয় মুরব্বি হাজী সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় এমপি মিলন বলেন, "দীর্ঘদিনের পুরোনো এই সেতুটি ভেঙে পড়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার একটি বৃহৎ অংশের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে শাকসবজি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত নরসিংপুরের কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না। ফলে যাতায়াত ও ব্যবসায়িক ক্ষেত্রে স্থানীয়রা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিন কোটি টাকার অধিক ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ এর প্রাথমিক ধাপ সম্পন্ন হলো। আমরা অতি দ্রুত সেতুটি নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করতে চাই।"
তিনি আরও বলেন, "সেতুটি ভেঙে যাওয়ার পর সাময়িক যোগাযোগ সচল রাখতে এলাকার মানুষ ও দলীয় নেতা-কর্মীরা অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছিলেন। জনস্বার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য আমি স্থানীয় নেতা-কর্মীসহ এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"
সয়েল টেস্ট ও পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও রাসেল তালুকদার।
এছাড়া ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, বিএনপি নেতা নুর মিয়া মেম্বার, মোস্তাব আলী, আশ্রব আলী, সফিক মিয়া, ইল্লাছ খান, তুরাব আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা ফখর উদ্দিন, দিলোয়ার হোসেন ইমরান, যুবদল নেতা বদরুল আলম, রমিজ উদ্দিন, ফেরদৌস আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে এক ভিডিও বার্তায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ বলেন, "দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে থাকায় জোড়াপানি ও মৌলাসহ অত্র এলাকার বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
দ্রুত সয়েল টেস্ট ও নির্মাণের প্রাথমিক কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ জন্য আমরা আমাদের নেতা কলিম উদ্দিন আহমেদ মিলনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।