1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সিলেট গোলাপগঞ্জে ২৯ লাখ টাকার কারসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট জেলার গোলাপগঞ্জে প্রায় ২৯ লাখ টাকার মাদকদ্রব্য, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় গোলাপগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার। গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার পুত্র এনাম আহমদ (৪৫), কোতোয়ালী মডেল থানার কুমারপাড়া গ্রামের মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু (৪০) আরেক জন বলদি গ্রামের ফজর আলী। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে একটি প্রাইভেটকার যোগে বিদেশগামী যাত্রী সেজে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে ২ জন আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি ভাবে গাড়ি চালাতে থাকে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া নামকস্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আসামীদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২’শ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com