
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ মহোদয়ের সঙ্গে প্রেসক্লাব গলাচিপার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদকসহ জিল্লুর রহমান জুয়েল সহ প্রেসক্লাব গলাচিপার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় গলাচিপা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
নবাগত ওসি মোঃ ইমতিয়াজ মহোদয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের পক্ষ থেকেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত সবাই নবাগত ওসির সফল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং গলাচিপা উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর সফলতা কামনা করেন।
Leave a Reply