1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Μέθοδοι Για Να Διαχείριση Τα Χρήματά Σας Μέσω Online Πόκερ Nine casino . μεσογειακή περιοχή Play & Earn Rimborso Metodi E Deposito _ all’interno dell’Italia Play & Claim Winner casino Rzetelne Serwisy Internetowe – Jak Zidentyfikować Godne zaufania Serwisy Hazardowe

ভালবেসে বিয়ে করে স্বামীর প্রতারনার শিকার সৌদি প্রবাসী সিমা বেগমের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৬৩ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজির গাঁও গ্রামের মৃত খলিল মিয়ার মেয়ে সৌদি আরব প্রবাসী সিমা বেগম এবং হবিগঞ্জ জেলার খোয়াই মুখ রোড,চৌধুরী বাজার নিবাসী নাজমুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন সাবিদ ভালোবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর সিমা বেগমের প্রবাসের উপার্জিত সকল টাকা পয়সা হাতিয়ে দিয়ে সাবিদ তাকে বাবার বাড়ীতে রেখে শটকে পড়ে। বর্তমানে সিমা বেগম ৬ মাসের অন্তঃসত্ত্বা। অভাবের সংসারে খুব কষ্টে দিন কাটছে তার।

সরজমিনে জানা গেছে, ২০১৯ সালে সিমা বেগম (১৮) সৌদি আরবে পাড়ি জমায়। প্রবাসী সিমা বেগমের সাথে মোত্তাকিন হোসেন সাবিদ (২৫) এর ইমুর মাধ্যমে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে শুরু হয় গভীর প্রেম। মন দেয়া নেয়ার এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

২০২২ সালে সিমা বেগম সৌদি আরব থেকে দেশে চলে আসে। ১৩ এপ্রিল ৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা মৌলভীবাজারে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিড করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর সাবিদ সিমা বেগমকে হবিগঞ্জে নিয়ে একটি বাসায় তোলে। সাবিদ কৌশলে সিমা বেগমের প্রবাসে উপার্জিত টাকা পয়সা হাতিয়ে নিতে থাকে। স্বামীর কথামতো সিমা বেগম প্রবাসের জমানো ৪ লাখ টাকা তার হাতে তুলে দেয়। সাবিদ প্রায় দিন মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতো এবং টাকার জন্য স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাতো। এক সময় সাবিদের নির্যাতন সইতে না পেরে সিমা বেগম বাবার বাড়ীতে চলে আসে।

সিমা বেগম জানায়, সাবিদ একজন প্রতারক। ভালবেসে তাকে বিয়ে করে প্রতারিত হয়েছে। সাবিদ সরলতার সুযোগ নিয়ে প্রবাসে উপার্জিত ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সিমা সুবিচার চায়।

স্থানীয় আব্দুস সুবহান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু বলেন,সাবিদ একজন প্রতারক সে সিমা বেগমের সকল টাকা পয়সা আত্মসাত করে তাকে বাবার বাড়ীতে রেখে চলে গেছে। তারা সাবিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত মোত্তাকিন হোসেন সাবিদের বক্তব্য জানতে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে তার বাবা নাজমুল হোসেন জানান,শুনেছি মেয়েটিকে তালাক দেওয়া হয়ে গেছে। এর বেশি কিছু তিনি জানেনা বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com