1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ  উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দুপুরে বাজারের ১ বেকারিকে ৪ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় বাস-স্টেশনে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা প্রশাসনসহ যৌথ অভিযান চালানো হয়।

এই দিকে আলু ও ডিমের দাম সরকারের নির্ধারিত দাম থেকে বেশি রাখার অপরাধে,ভাউচার না রাখা ও নকল ভাউচার ব্যবহার করার দ্বায়ে উপজেলা সহকারি কমিশনার আজিজুন্নাহার  আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার আজিজুনন্নাহারসহ ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com