1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ছাতকে সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিনের বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিনের সিলেট বিভাগীয় কার্যালয়ে পদোন্নতি জনিত বদলি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা রেবুল কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন ও তার সহধর্মিনী এবং সন্তান। বক্তব্য রাখেন জাহিদপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ- সহকারী কর্মকর্তা আশিষ চক্রবর্ত্তী, পীরপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কাজী রফিকুজ্জামান, উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী জিতেন বর্মন, উপ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ, সার্ভার প্রসেস কর্মকর্তা আব্দুল হক, পীরপুর ভুমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা হোসেন শহীদ। এ সময় উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক মামুনুর রশিদ মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com