1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

গজারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানব বন্ধন ও প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩৬ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গজারিয়া শাখা।

 

গজারিয়া উপজেলার  হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলাকারী স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শাস্তির দাবি জানান।এছাড়াও এই আন্দোলনে শহীদ আবু সাঈদ,মুগ্ধসহ দেশব্যাপী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

 

মানববন্ধনে হামদর্দ বিশ্ববিদ্যালয়সহ আশে পাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাকিব হোসেন, রাসেল আহমেদ ওয়াসিম মিয়া আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com