1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা-গাজীপুর সংবাদ  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান-গাজীপুর সংবাদ  ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান-গাজীপুর সংবাদ  দুর্যোগ সচেতনতার বার্তায় ইপসার ব্যতিক্রমী পুতুলনাট্য :নগরী ও বাঁশখালীতে জনসচেতনতায়-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ সহযোগী আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক :সিএমপি-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

উদ্ভুত উত্তেজনা পরিস্থিতি শীতল শান্ত করলেন কমিশনার হাসিব আজিজ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ এর চৌকস সক্রিয়তা ও আশ্বাসে কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় উদ্ভুত উত্তেজনাকর পরিস্থিতির আপাতত শান্তিপূর্ণ সমাপ্তি। বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্যদের ।শীতল শান্ত সিক্ত করলেন।

আজ শনিবার,(০৭ সেপ্টেম্বর) অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনাস্থলটি পরিদর্শন করেন নব নিযুক্ত কমিশনার। সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) কর্মকর্তা কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেরাগী পাহাড় মোড়সংলগ্ন কদম মোবারক মাদ্রাসার সম্মুখে গত রাতে উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও তৎপরবর্তী বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে বিক্ষোভরত জনগণ উত্তেজিত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিএমপি কমিশনার পরিদর্শনকালে তিনি বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য প্রদানে বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷ এ সময় তিনি সবাইকে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে দল-মত, ধর্ম-বর্ণ ও পেশানির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ চট্টগ্রাম শহর গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে চট্টগ্রামের আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মানননীয় সিএমপি কমিশনারের আশ্বাসে বিক্ষোভরত হিন্দু গণজাগরণ পরিষদ শান্তিপূর্ণভাবে দ্রুত তাদের কর্মসূচি শেষ করে সমাবেশস্থল ত্যাগ করেন। এর আগে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপি কমিশনারের নির্দেশে আজ সকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়ের কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য যে, গত রাত সাড়ে ১০টায় সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপর ছাদ থেকে পানি নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়৷ এই সময় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয় ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র নেতৃবৃন্দের সহায়তায় রাত আড়াই টায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনলেও সকাল থেকে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com