1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ  ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ 

পল্লী চিকিৎসককে পথ আটকিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে শফিকুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসককে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করেছে একদল সংঘবদ্ধ হামলাকারী।

বুধবার (৭ মে) উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শফিকুল ছাড়াও আরো দুজন আহত হন।

এ ঘটনায় আহত শফিকুলের মা জাহেরা খাতুন বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেছেন। এতে প্রধান আসামি এনামুল মিয়াসহ হামলার ঘটনার সঙ্গে জড়িত ১৯ ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রধান আসামি এনামুল উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস গ্রামের খলিল মিয়ার ছেলে। এনামুলের বিরুদ্ধে স্থানীয় মানুষকে হুমকি, গ্রামে দাঙ্গা লাগানো ও বখাটেপনা সহ আওয়ামী সরকারের আমলে ষমতার দাপট দেখিয়ে মানুষের উপর পাশবিক নির্যাতনের অভিযোগ করেছে এলাকাবাসী।

এদিকে প্রধান অভিযুক্ত এনামুলসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের সঙ্গে এনামুলের পারিবারিক বিরোধ ছিল। এসময়ের মধ্যে একবার শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে একটি মোটরসাইকেলে ও খড়ের গুদামে আগুন দিয়েছিল এনামুল ও তার লোকেরা।

এদিকে ঘটনার দিন শফিকুল স্থানীয় লাকমা বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে হাঁপানিয়া গ্রামের জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এনামুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল। হামলাকারীরা শফিকুল ইসলামকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীদের বাঁধা দিলে শফিকুলের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি আহত হন। একপর্যায়ে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে আসামিদের দরডে পুলিশ তৎপর রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com