1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Μέθοδοι Για Να Διαχείριση Τα Χρήματά Σας Μέσω Online Πόκερ Nine casino . μεσογειακή περιοχή Play & Earn Rimborso Metodi E Deposito _ all’interno dell’Italia Play & Claim Winner casino Rzetelne Serwisy Internetowe – Jak Zidentyfikować Godne zaufania Serwisy Hazardowe

কুয়াকাটায় ইউএনও রবিউল ইসলামের পদত্যাগের দাবীতে ঝাড়ু মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

কুয়াকাটা সৈকতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টুডিও মালামাল জব্দ ও ভাঙচুরের প্রতিবাদে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সৈকতে স্টুডিও খোলা রাখার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে, আর সন্ধ্যায় ক্ষুব্ধ ফটোগ্রাফাররা কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভে নামে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সৈকতের একাধিক স্টুডিও থেকে কম্পিউটার, প্রিন্টার, পিসি, আইপিএসসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল জব্দ করে নিয়ে যায়। অভিযানের সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং সেনাবাহিনী ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টুডিও মালিকদের অভিযোগ, প্রশাসন কোনো পূর্ব নোটিশ বা সময় না দিয়েই তালা ভেঙে স্টুডিওর মালামাল লুটপাট করেছে। তাদের দাবি, প্রশাসনের এ ধরনের আচরণ অনৈতিক ও অন্যায্য। দোজাহান শেখ, কাওসার হাওলাদার, ওসমান ও ফিরোজসহ একাধিক মালিক জানান, এ ঘটনায় অন্তত ২৫টি স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ ফটোগ্রাফাররা “ইউএনও’র পদত্যাগ চাই” দাবিতে ঝাড়ু মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দেয়। তারা ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সৈকতে পর্যটক হয়রানি ও কমিশন বাণিজ্য বন্ধে বীচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্টুডিও বন্ধের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরও স্টুডিও চালু থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com